শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও ও রিটার্নিং কর্মকর্তা তাহসিনা বেগম।
সোমবার উপজেলা কাচিকাটা ইউনিয়নের ৮টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা,
উপজেলার কাচিকাচা ইউনিয়নের পদ্মার নদীর ওপারে মোটরসাইকেলে যুগে দুর্গম এলাকার বিভিন্ন স্তরের মানুষের সাথে নির্বাচন ও গণভোটের কথা বলেন তিনি। এসময় স্কুল শিক্ষার্থীদের মাঝে প্রশাসনের পক্ষ থেকে ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়।
ইউনিয়নটিতে ৮ কি কেন্দ্রের মধ্যে ৬ টি কেন্দ্র নদীর ওপার চরে। ২ টি নদীর এপার অবস্থিত। কাচিকাটা ইউনিয়নে মোট ভোটার: ১৮৭৪৮ জন(পুরুষ+মহিলা), নদীর ওপার চর এলাকায় ১৪৬৩৮ জন (পুরুষ+মহিলা)।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুদুল আলম, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক, সহকারী কমিশনার ভূমি কে এম রাফসান রাব্বীসহ প্রমুখ।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

