২৩/০২/২০২৬, ২০:৩৪ অপরাহ্ণ
28.3 C
Dhaka
২৩/০২/২০২৬, ২০:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বারবার গলা খাঁকারি কি ক্যানসারের ইঙ্গিত, চিকিৎসকের সতর্কবার্তা 

বারবার গলা পরিষ্কার করতে হচ্ছে, অনেকে এটিকে তুচ্ছ সমস্যা ভেবে এড়িয়ে যান। আবার কেউ কেউ ভয় পান, এটা কি খাদ্যনালির ক্যানসারের লক্ষণ? এই প্রশ্নের স্পষ্ট ও বাস্তবসম্মত ব্যাখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডভিত্তিক চিকিৎসক ডা. কুনাল সুদ। তিনি জানান, বারবার গলা খাঁকারি করার সঙ্গে সরাসরি খাদ্যনালির ক্যানসারের সম্পর্ক নেই। তবে বিষয়টি  অভেলা করা যাবে না। কারণ, এটি এমন এক সমস্যার ইঙ্গিত হতে পারে, যা দীর্ঘদিন অবহেলায় থাকলে ভবিষ্যতে ঝুঁকি বাড়াতে পারে।

বিজ্ঞাপন

বারবার গলা খাঁকারি করার সঙ্গে সরাসরি খাদ্যনালির ক্যানসারের সম্পর্ক নেই। তবে বিষয়টি  অভেলা করা যাবে না। ছবি: এআই দিয়ে তৈরি

বারবার গলা পরিষ্কার করতে হচ্ছে, অনেকে এটিকে তুচ্ছ সমস্যা ভেবে এড়িয়ে যান। আবার কেউ কেউ ভয় পান, এটা কি খাদ্যনালির ক্যানসারের লক্ষণ? এই প্রশ্নের স্পষ্ট ও বাস্তবসম্মত ব্যাখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডভিত্তিক চিকিৎসক ডা. কুনাল সুদ। তিনি জানান, বারবার গলা খাঁকারি করার সঙ্গে সরাসরি খাদ্যনালির ক্যানসারের সম্পর্ক নেই। তবে বিষয়টি  অভেলা করা যাবে না। কারণ, এটি এমন এক সমস্যার ইঙ্গিত হতে পারে, যা দীর্ঘদিন অবহেলায় থাকলে ভবিষ্যতে ঝুঁকি বাড়াতে পারে।

ডা. কুনালের মতে, দীর্ঘদিন ধরে গলা খাঁকারির সবচেয়ে সম্ভাব্য কারণ হলো সাইলেন্ট অ্যাসিড রিফ্লাক্স। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় লারিঙ্গোফ্যারিঞ্জিয়াল রিফ্লাক্স (এলপিআর)। এই অবস্থায় পাকস্থলীর অ্যাসিড উপরের দিকে উঠে গলা ও স্বরযন্ত্রে জ্বালা সৃষ্টি করে। অবাক করা বিষয় হলো, এতে অনেক সময় বুকজ্বালার মতো পরিচিত উপসর্গ থাকে না।
তাই মানুষ বুঝতেই পারেন না, ভেতরে ভেতরে সমস্যা তৈরি হচ্ছে।

ডা. কুনাল সুদ ব্যাখ্যা করেন, দীর্ঘদিন ধরে এই অ্যাসিডের জ্বালা যদি চলতেই থাকে, তাহলে খাদ্যনালির ভেতরের কোষগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। দীর্ঘ সময়ের ক্ষতির ফলে তৈরি হতে পারে ব্যারেটস ওসোফেগাস। এটি ক্যানসার নয়, তবে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। এই কারণেই তিনি জোর দিয়ে বলেন, লক্ষণ দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া অত্যন্ত জরুরি।

পড়ুন: শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রস্তুত

দেখুন: সৌদি থেকে রেমিট্যান্স কমার কারণ কী? |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন