১১/০২/২০২৬, ১:৩৮ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ১:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরের ৪০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

আনন্দমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে 6 টি আসনের ৪০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং অফিসার ও দিনাজপুরের জেলা প্রশাসক আমাদের রফিকুল ইসলাম। এ সময় পুলিশ সুপার জেদান আল মুসা উপস্থিত ছিলেন।

সকাল থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার সমর্থক প্রতীক নেওয়ার জন্য দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে এসে ভিড় করে।

জানা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহার শেষে দিনাজপুর-১ (বীরগঞ্জ, কাহারোল) আসনে ৬ জন, দিনাজপুর-২ (বিরল বোচাগঞ্জ) আসনে ৮ জন, দিনাজপুর-৩ (সদর) আসনে ৮ জন, দিনাজপুর-৪ (চিরিরবন্দর খানসামা) আসনে ৪ জন, দিনাজপুর-৫ (ফুলবাড়ী পার্বতীপুর) ৭জন এবং দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর) আসনে ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পড়ুন- রাঙামাটির স্বতন্ত্র প্রার্থী পহেল পেলেন ফুটবল প্রতীক

দেখুন- সরে দাড়ালেন অনেক বিদ্রোহী প্রার্থী, কাল প্রতীক বরাদ্দ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন