১২/০২/২০২৬, ১৭:৫৪ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৭:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শৈলকুপায় ৪ টি ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা

ঝিনাইদহের শৈলকুপায় ৪ টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় প্রতিটি ইট ভাটাকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়। ৪ টি ইটভাটায় মোট ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে৷

বিজ্ঞাপন

বুধবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুন্তাছির রহমান।

উপজেলার দুধসর গ্রামে শাহ ব্রিকস, মিলন ব্রিকস, কুমিড়াদহ গ্রামে মেসার্স মোল্লা ব্রিকস, ও মেসার্স রাতুল ব্রিকস কে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয় ও ভেঙে দেয়া হয়। ভাটা মালিকগণ আর ইটভাটা চালাবে না মরমে মুছলেকা প্রদান করেন।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুন্তাছির রহমান নিশ্চিত করেছেন।

পড়ুন- শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

দেখুন- প্রতীক বরাদ্দের পর যা বললেন আবদুল আউয়াল মিন্টু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন