প্যাকেজিং প্লাস্টিক ও পলিথিম মুক্ত পূর্বাচলের স্থায়ী প্যাভিলিয়নে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের স্থায়ী ভেন্যুতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এ আসরে হরেক পন্যের বিক্রয় ও প্রদর্শনীর পাশাপাশি দেশীয় পন্য রপ্তানি আর ক্রেতা বিক্রেতার মিলন মেলায় পরিণত হয়েছে। ইতোমধ্যে বেড়েছে কেনাকাটার পরিমাণ। তবে সব পন্যের দাম বাড়তি দাম বসিয়ে ছাড়ের নামে প্রতারণার অভিযোগ করেছেন অনেকে।
মেলা সূত্রে জানা যায়, পূর্বাচলের ৪নং সেক্টরে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি) ভবনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরে ছাড়ের অফার ট্রেডার্স ছাড়া পুরোই যেন ধোকাবাজি৷ কেউ মূল মূল্য থেকে দিগুন বাড়িয়ে লিখে দিয়েছেন ৩০% কেউ দিচ্ছেন ২০% ছাড়ের ঘোষণা। এতে সাধারণ ক্রেতা দর্শনার্থীদের বুঝতে অসুবিধা হলেও সচেতন ক্রেতারা সহজেই বুঝতে পারছেন।
এদিকে মেলায় আসা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে প্রশিক্ষন নেয়া কুটির শিল্পপন্যের বিক্রয়কর্মী মনিরা সুলতানা বলেন, এবার বিক্রি আগের তুলনায় বেড়েছে। তবে স্টল পেতে খরচ যা হয়েছে তার হিসেবে লোকসান হওয়ার অবস্থা আছে। আবার দর্শনার্থীদের ছাড়ের চাহিদা থাকে। ফলে বাধ্য হয়েই মূল্য নিয়ে একটু কৌশল করতে হয়। তবে যেহেতু মাসব্যাপী মেলা,আমরা আশাবাদী।
এবার মেলায় প্রবেশে ক্রেতা দর্শনার্থীদের স্বাচ্ছন্দের পরিবেশ দেখা গেছে। বিশেষ করে যারা ঢাকা থেকে সরাসরি ৩শ ফুট সড়ক হয়ে মেলায় প্রবেশ করেছেন তাদের কোন যানজট পোহাতে হয়নি। তবে ঢাকা বাইপাস সড়কে নির্মাণ কাজ চলমান থাকায় কিছুটা ভোগান্তি পোহাচ্ছে।
জয়িতা ফাউন্ডেশনে নারী উদ্যোক্তা রোকসানা আক্তার বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের জাতীয় শোক ঘোষণায় ৩ দিন পর শুরু হয়। ফলে এতোদিন বিক্রি তেমন বাড়েনি। এখন বেড়েছে। তবে কাঙ্ক্ষিত মূল্য চাইলে দর্শনার্থীদের হতাশা দেখা যায়।
মেলায় ঘুরতে আসা দর্শনার্থী মাহিরা তাছফি প্রভা বলেন, বড় কোম্পানিগুলো তাদের পন্য প্রদর্শনকে প্রাধান্য দিচ্ছে। বিক্রয় হলো তাদের বাড়তি পাওয়া। তবে মেলা উপলক্ষে ছাড় যা দেয়া হচ্ছে। এতে পুরোপুরি সন্দেহ রয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা লক্ষণীয়।
মেলার সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে ৭ শতাধিক পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারীরা। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। যদিও হকারদের উৎপাত দেখা গেছে৷
মেলার পরিচালক ও ইপিবি সচীব তরফদার সোহেল বিশ্ববাজারে দেশীয় পন্যের বাজারে দাপট তৈরী বা সংযুক্ত করতে বাণিজ্য মেলার আসর বসে থাকে। পাশা আর ব্যবসায়ীদের প্রদর্শনে সন্তুষ্ট থাকতে হয়। উদ্যোক্তাদের উৎপাদিত পন্যের মান যাচাই, আন্তর্জাতিক বাজারে স্থান করে নেয়া পাশাপাশি পারস্পরিক বাণিজ্যিক সুসম্পর্ক বজায় রাখতে বাণিজ্য মেলা কাজ করছে। ক্রেতা দর্শনার্থীদের আকৃষ্ট করতে কোম্পানিগুলো ছাড় দিচ্ছে। তবে ছাড় মূল্য নিয়ে অভিযোগ পেলে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ ও ভ্রাম্যমান আদালতে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে৷
মেলা সূত্র জানায়, এবারের মেলায় পলিথিন ব্যাগ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে হ্রাসকৃত মূল্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাধ্যমে পরিবেশবান্ধব শপিং ব্যাগ সরবরাহ করা হবে। তবে রূপগঞ্জ উপজেলার উদ্যোক্তাদের অংশগ্রহণ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
পড়ুন : প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্ম বার্ষিকীতে রূপগঞ্জ উপজেলা বিএনপির দোয়া ও আলোচনা সভা


