১১/০২/২০২৬, ১৪:০৯ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৪:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু, কমতে পারে দাম

দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘ বিরতির পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চালবোঝাই ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশের মাধ্যমে এই কার্যক্রম পুনরায় শুরু হয়।

প্রথম দিনে ছয়টি ট্রাকে মোট ২৩৪ মেট্রিক টন চাল দেশে প্রবেশ করেছে।

এর আগে সর্বশেষ গত বছরের ৩০ নভেম্বর এই বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল। এরপর থেকে দীর্ঘ সময় আমদানি বন্ধ ছিল।

সম্প্রতি দেশের বাজারে চালের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সরকার বাজার স্থিতিশীল করার উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় গত ১৮ জানুয়ারি সারা দেশের ২৩২ জন আমদানিকারককে মোট ২ লাখ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার। অনুমতি পাওয়ার পর আমদানিকারকরা দ্রুত এলসি (LC) খোলেন।

ভারতীয় ব্যবসায়ীরা এলসি কপি পাওয়ার পর বুধবার থেকে সরবরাহ শুরু করেন। হিলি স্থলবন্দরের আমদানিকারকরা আশা করছেন, নিয়মিত চাল আমদানি শুরু হওয়ায় বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। তাদের মতে, ভারতীয় চাল বাজারে পর্যাপ্ত পরিমাণে ঢুকলে প্রতি কেজি চালের দাম ৪ থেকে ৫ টাকা পর্যন্ত কমতে পারে।

দীর্ঘদিন পর চাল আমদানি শুরু হওয়ায় বন্দরের শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

আগামী দিনগুলোতে আমদানির পরিমাণ আরও বাড়বে, যা বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে বড় ভূমিকা রাখবে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

পড়ুন : হিলিতে সীমান্ত ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন