২৬/০২/২০২৬, ২১:৫৩ অপরাহ্ণ
23.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ২১:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইলে বিএনপি’র ৩ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপি’র বিদ্রোহী ৩ প্রার্থীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- টাঙ্গাইল-১ আসনের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী, টাঙ্গাইল-৩ আসনের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ এবং টাঙ্গাইল-৫ আসনের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।

বিএনপি সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিলো। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে টাঙ্গাইলের বিএনপি’র বিদ্রোহী প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করেনি। এতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয়ায় তাদের বহিষ্কার করা হয়।

এদিকে বুধবার দুপুরে বহিস্কৃত এই তিন প্রার্থী প্রতীক বরাদ্দ নিয়েছেন।

বহিষ্কৃতরা জানায়- নির্বাচনে তারা অংশ নিবেন। বহিষ্কারের তাদের নির্বাচনে কোন প্রভাব ফেলতে পারবে না।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে ৮টি সংসদীয় আসনে সরগরম ভোটের মাঠ ভিন্ন কৌশলে ভোটের মাঠে প্রার্থীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন