শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পারিবারিক দ্বন্দে হিন্দু পরিবারের উপর সন্ত্রাসী কায়দায় হামলায় অন্তত ছয়জন আহত হয়। আজ দুপুরে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রামভদ্রপুর গ্রামের দরিদ্র ভ্যানচালক রাধা গোবিন্দ দাশের পরিবারের উপরে এই হামলার ঘটনা ঘটে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, এই ঘটনায় ১১জনকে আসামি করে ভেদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের (রামভদ্রপুর) গ্রাম এলাকায় হিন্দু সম্প্রদায়ের রাধা গৌবিন্দ দাসের সাথে একই এলাকার রায়হান আজিজ বন্দুকসি গংয়ের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে আজ দুপুরের দিকে রায়হান আজিজ ও তার ছেলে রাহাতের নেতৃত্বে আরো ৫/৬ জন দেশীয় অস্ত্র নিয়ে রুপন দাসের ঘরে প্রবেশ করে তাঁর স্ত্রী টুম্পা রানী(৩২)। রাধা গোবিন্দ দাসের স্ত্রী শিমলী রানী (৬০)। অচর্না রানী(৩০)। স্বামী গৌর দাস (৩৫)। শরষসতি রানী(৩৫) ও আবু বক্করকে মারধর করে আহত করা হয়।
আহতদের মধ্যে গোবিন্দ দাসের স্ত্রী শিমলী রানী ও অচর্না রানী দাসকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
এ ব্যাপারে ভিকটিম গৌবিন্দ দাস জানান, জমির বিরোধের জের ধরে তারা আজ দুপুরে আমাদের বাড়িতে এসে ঘরে ঢুকে হামলা করে। ভয়ে তাদের এলাকার সব হিন্দু পরিবারের সদস্যরা থানায় যাওয়ার জন্য প্রস্তুত হলে পরে ৯৯৯ কল দিলে থানা থেকে পুলিশ মোতায়েন করে। তবে ওরা যেকোনো সময় পেট্রোল দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দিতে পারে বলে হুমকি প্রদান করে আসছে।
এবিষয় অভিযুক্ত রায়হান আজিজেরের কাছে জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে রাজি না।
এ ব্যাপারে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার (পিপিএম) বলেন, অভিযোগ পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
পড়ুন : শরীয়তপুরে বিএনপি প্রার্থীর পক্ষে আঃলীগ নেতার দৌড়ঝাঁপ, যুবদল নেতার ক্ষোভ


