১১/০২/২০২৬, ১৬:০৯ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৬:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

৫২ দিন পর হিলি বন্দরে চাল আমদানি শুরু

দেশের বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে সরকারের অনুমতি পাওয়ার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। দীর্ঘ ৫২ দিন বন্ধ থাকার পর বুধবার (২১ জানুয়ারি) দুপুরে এই আমদানি কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

এদিন দুপুরে ৭৭ মেট্রিক টন চাল নিয়ে ভারতীয় দুটি ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর বাঁধন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বছরের ৩০ নভেম্বর থেকে এই বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ ছিল। দীর্ঘ ১ মাস ২২ দিন পর আমদানিকারকরা আবারও শুল্কমুক্ত সুবিধায় চাল আমদানি শুরু করেছেন। দেশের বাজারে চালের চাহিদা বিবেচনায় এবং দর স্বাভাবিক রাখতে কাস্টমস কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পণ্য খালাস (ছাড়করণ) করছে।

পড়ুন: আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করলো এনসিপি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন