ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও দুটি শটগানের গোলা উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
কালীগঞ্জ আর্মি ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার কোলা ও জামাল ইউনিয়নের মধ্যবর্তী এলাকায় অবৈধ অস্ত্র চালান করার চেষ্টা করা হবে বলে জানতে পারে সেনাবাহিনী। এ তথ্যের ভিত্তিতে নলডাঙ্গা বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায় সেনা ও পুলিশের যৌথ টিম। এসময় বাজারের মালামালের আড়ালে লুকানো অবস্থায় একটি ভারতীয় ওয়ান শ্যুটারগান ও একটি দেশীয় তৈরি পিস্তল এবং দুটি ৭০ মিলিমিটার সুপার ম্যাগনাম শটগানের অ্যামো (গোলা) উদ্ধার করা হয়।
তবে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা অস্ত্র ফেলে পালিয়ে যায় বলে জানিয়েছে যৌথবাহিনী।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি কালীগঞ্জ থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। নির্বাচন সামনে রেখে যৌথবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পড়ুন: সিলেটে বিএনপির জনসভা: নেতাকর্মীদের ঢলে লোকারণ্য মাঠ
দেখুন: ‘গ্রিনল্যান্ড আমাদের চাই’ ডেনমার্কের সঙ্গে নতুন সং\ঘা\তে ট্রাম্প |
ইম/


