কেউ কেউ বেহেস্তের টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে: তারেক রহমান

0
20
বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বেহেস্তের টিকিট বিক্রির মাধ্যমে কেউ কেউ ভোট চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।

তারেক রহমান বলেন, সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু কেউ কেউ বেহেস্তের টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে। নির্বাচনের আগেই তারা ঠকাচ্ছে, নির্বাচনের পরে তারা কি করবে সবাই বুঝে গেছে। অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন যারা বলছেন, তাদের ‘৭১ সালে দেশের মানুষ দেখেছে।

ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, কিছুদিন দেখছি, দেশের কোনো কোনো মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট ডাকাতি করা হচ্ছে। যারা পালিয়ে গেছে তারা যেমন ভোট ডাকাতি করেছিল, একইরকম ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব।

ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে নবী করিম (সা:) এর মতো ন্যায় পরায়ণতার সঙ্গে দেশ পরিচালনা করবে বিএনপি।


তারেক রহমান বলেন, বিগত দিনে মানুষের রাজনৈতিক ও ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল। রাজনৈতিক, বাক স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৬ বছর অনেককে হারিয়েছি।গত ১৬ বছর এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দেয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, এজন্য বলেছি, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।

পড়ুন: ‘ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’

আর/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.