দিনাজপুর–৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনের উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।
আজ সকালে নিজ এলাকায় দাদা ও চাচার কবর জিয়ারতের মাধ্যমে তিনি তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। এ সময় মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পারিবারিক ঐতিহ্য এবং পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নির্বাচনী লড়াইয়ে নামার এই সিদ্ধান্তকে স্থানীয়রা ইতিবাচক ও মূল্যবোধের পরিচায়ক হিসেবে দেখছেন।
কবর জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে ডা. জাহিদ হোসেন বলেন,
“শ্রদ্ধা, দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধকে পাথেয় করেই আমার এই পথচলা। দিনাজপুর–৬ আসনকে অবহেলা মুক্ত করে উন্নয়নের সঠিক পথে এগিয়ে নিতে আমি বদ্ধপরিকর। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি এ দেশের মানুষের মুক্তি ও সমৃদ্ধির প্রতীক।”
প্রচারণার শুরুতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

