সাবেক ডেপুটি স্পিকার ও আ.লীগ নেতা মরহুম ফজলে রাব্বাী মিয়ার কবর জিয়ারত করে প্রচারণা শুরু করলেন জাতীয় পাটির মহাসচিব ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী।
আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার সাঘাটার কদুমশহর ইউনিয়নের গটিয়া গ্রামে গিয়ে ওই আসানের আ’লীগের এমপি প্রয়াত ফজলে রাব্বী মিয়ার কবর জিয়ারত করেন তিনি। এসময় গুটি কয়েকজন জাতীয় পার্টির নেতা কর্মী তার সঙ্গে ছিলেন। পরে গাইবান্ধা—৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী তার নির্বাচনী এলাকা ফুলছড়ি উপজেলায় গণসংযোগ করেন। বিকেলে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমি শহীদ মিনার এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি বক্তব্য দেন।
ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফিউল ইসলাম চাঁনের সভাপতিত্বে এবং জেলা যুব সংহতির সভাপতি একেএম নুরুন্নবী সরকার মিথুনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন, গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি সরোয়ার হোসেন শাহীন, ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সবুজ, কঞ্চিপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি খাজা মিয়া, সাধারন সম্পাদক আনিছুর রহমানসহ অনেকেই।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জাতীয় পাটির মহাসচিব ব্যারিষ্টার শামী হায়দার পাটোয়ারী গাইবান্ধা -১ সুন্দরগঞ্জ ও গাইবান্ধা -৫ (ফুলছড়ি-সাঘাট) আসনে ভোটের মাঠে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।
পড়ুন : গাইবান্ধায় দলীয় শৃঙ্খলার দায়ে ছাত্রদলের উপজেলা দুই সদস্য সচিবসহ তিনজন বহিষ্কার


