০২/০৩/২০২৬, ১:৪১ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ১:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ক্ষমতায় এলে দুর্নীতি ও অপশাসনের অবসান ঘটানো হবে: আব্দুল বারী

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল বারী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং দুর্নীতি ও অপশাসনের অবসান ঘটানো হবে। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাটের মাত্রাই ইউনিয়নে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আব্দুল বারী বলেন, দীর্ঘ ১৭ বছরে এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। গ্রামীণ সড়ক, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার কথা তুলে ধরে তিনি বলেন, মানুষ এখন প্রকৃত উন্নয়ন দেখতে চায়।” তিনি দাবি করেন, নির্বাচনী তফসিল ঘোষণার আগে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে তিন থানায় ২০১টি নতুন সড়ক নির্মাণের টেন্ডার সম্পন্ন হয়েছে এবং প্রায় ৫০টি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবনের আওতায় আনার প্রক্রিয়ায় রয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নত করা হবে। এ ছাড়া কৃষকদের জন্য সারের সংকট নিরসনের আশ্বাস দেন তিনি।

স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি জানান, জয়পুরহাট সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলে নতুন চিকিৎসক ও নার্স নিয়োগসহ হাসপাতালের সুযোগ-সুবিধা বাড়বে বলে জানান তিনি।

সভায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের শহীদ ও গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। সভা শেষে তিনি জয়পুরহাট-২ আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রার্থী আব্দুল বারীর সহধর্মিণী নাজমা বেগম, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা যুবদলের সাবেক সভাপতি এএইচএম ওবায়দুর রহমান সুইট, কালাই থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভাপতির সমাপনী বক্তব্যের পর বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে ২ আসনে ৮ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন