নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোচালক সোহেল হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত এক চোরকে জনতা আটক করেছে।
আজ রাত ৮:৪০ মিনিটে সোনারগাঁও উপজেলার সাদীপুর ইউনিয়নের পঞ্চমীঘাট বাজার এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে।
স্থানীয়রা জানান, আটক ব্যক্তি নিহত সোহেলের অটোরিকশা নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে জামপুর ইউনিয়নের মুছারচর এলাকা থেকে প্রতিবন্ধী অটোচালক সোহেলের মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
পড়ুন : সোনারগাঁয়ে ডাকাত সন্দেহে গণপিটুনির শিকার ৮ জনই শ্রমিক!


