০৯/০২/২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
20 C
Dhaka
০৯/০২/২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আমীরে জামায়াতের গাইবান্ধার জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

গাইবান্ধা পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল করতে সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


আজ শুক্রবার সকালে শহরের ডেভিউ- কোম্পানি পাড়ায় নিজস্ব কার্যালয়ে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ মতবিনিময় সভা করা হয়। আগামীকাল (২৪ জানুয়ারি) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা এস.এম. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান।

মতবিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের অংশ হিসেবে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ প্রেক্ষাপটে আমীরে জামায়াতের গাইবান্ধা আগমন ও এই জনসভা জেলার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।জনসভায় জেলার সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, জনসভায় প্রায় দুই লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।


তারা আরও বলেন, জনসভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আমীরে জামায়াত দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন বলে সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করা হয়

এসময় উপস্থিত ছিলেন, মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা আমীর এবং গাইবান্ধা-০২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল করিম, জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জহুরুল হক সরকার, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি খায়রুল আমীন, গাইবান্ধা পৌরসভা কর্মপরিষদ সদস্য মাওলানা জোবায়ের আলী, জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মানসহ অনেকেই।

পড়ুন- ‘শক্তির জোরে নয়, সামাজিক বাস্তবতায় বাংলায় ইসলামের প্রসার’- গবেষক ফিরোজ আহমেদ

দেখুন- কক্সবাজারে অবৈধভাবে বালিয়াড়ি দখল, সংকটে জীববৈচিত্র 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন