০৯/০২/২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
20 C
Dhaka
০৯/০২/২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচন প্রক্রিয়ায় কেউ ইঞ্জিনিয়ারিং-এর চেষ্টা করবেন না: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান দেশের সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বড় উচ্চমূল্যে কেনা আজকের আমাদের এই পরিবেশ। মেহেরবানী করে শহীদদের প্রতি সম্মান দেখান সবাই। আগামী নির্বাচনে কেউ সন্ত্রাস করবেন না, নির্বাচন প্রক্রিয়ায় কেউ ইঞ্জিনিয়ারিং-এর চেষ্ঠা করবেন না।

বিজ্ঞাপন

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, দেশের আগামীদিনের ভবিষ্যৎ বিবেচনা করে মেহেরবানী করে আপনাদের দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করুন। আপনারা কারোই পক্ষ নেবেন না। তাহলে আপনার দেশবাসীর দোয়া পাবেন-আমাদের দেশটা সঠিক পথ খুজে পাবে।


আজ শুক্রবার বিকেলে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে ১০ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


জনসভায় ডা. শফিকুর রহমান দেশে চাঁদাবাজী বন্ধের আহ্বান জানিয়ে বলেন, জামায়াত সরকার গঠন করলে দেশ চাঁদাবাজী মুক্ত করা হবে। তিনি বলেন, চাঁদা আমরা নেইনা-কাউকে চাঁদা নিতেও দেবো না। নারীদের অধিকার প্রতিষ্ঠার কথা উল্লেখ করে তিনি বলেন, কেউ কেউ অপপ্রচার করছে-জামায়াত ক্ষমতায় গেলে নাকি নারীদের অধিকার ক্ষুন্ন করা হবে। তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের সম্মান বৃদ্ধি করা হবে। নারীরা নিরাপত্তার সাথে দেশে বসবাস করতে পারবেন।


দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, দিনাজপুরের ৫টি আসনের জামায়াত প্রার্থী ও এক্িট আসনের এনসিপির প্রার্থী।

পড়ুন- জনতার রায় নিয়ে আগামীতে সরকার গঠন করবে ১০ দলীয় জোট: আল হেলাল তালুকদার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন