০৯/০২/২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
20 C
Dhaka
০৯/০২/২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাইবান্ধা-নীলফামারীতে পিস্তল ও শুটারগান জব্দ

গাইবান্ধায় ও নীলফামারীতে র‌্যাবের পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় একটি অবৈধ বিদেশী পিস্তল একটি ওয়ান শুটারগান জব্দ করা হয়।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে র‌্যাব-১৩, গাইবান্ধা ও নীলফামারী ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় পলাশবাড়ী থানাধীন গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পাশে গড়েয়া ঈদগাহ মাঠের পশ্চিমে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান জব্দ করা হয়েছে।   
অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনগত রাত প্রায় পৌনে ১ টার দিকে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের আভিযানিক দল জলঢাকা থানাধীন বালাগ্রাম ইউনিয়নের পূর্ব বালাগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় জলঢাকা-ডালিয়া পাকা রাস্তার পূর্ব পাশের একটি বাঁশঝাড়ে পরিত্যক্ত অবস্থায় শপিং ব্যাগের ভেতর থেকে একটি অবৈধ বিদেশী পিস্তল জব্দ করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য জব্দকৃত শুটারগান ও পিস্তল সংশ্লিষ্ট থানাসমূহে হস্তান্তর করা হয়। সমাজের আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন- নির্বাচন প্রক্রিয়ায় কেউ ইঞ্জিনিয়ারিং-এর চেষ্টা করবেন না: ডা. শফিকুর রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন