25.3 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২৩:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইলে পোস্টাল ব্যালটে ভোট দিবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোট দিবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার। এদের মধ্যে রয়েছেন প্রবাসী ভোটার, নির্বাচনি কাজে নিয়োজিত ভোট গ্রহণ কর্মকর্তা, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং কারাগারে থাকা ভোটাররা।
শুক্রবার জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।
এদিকে প্রার্থী ও সমর্থকদের প্রচারণায় মুখরিত প্রতিটি পাড়া মহল্লা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে দিন রাত কাজ করছে নির্বাচন অফিস। ভোট গ্রহন কাজে নিয়োজিত প্রিজাংডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ প্রদানের প্রস্ততি চলছে।

বিজ্ঞাপন

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়- পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য ৪০ হাজার ৯৩ জন আবেদন করেন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ হাজার ৩২ জন এবং মহিলা ৮ হাজার ৬১ জন। টাঙ্গাইল-৬ আসনে পোস্টাল ব্যালটে ভোট দেয়ার আবেদনকারীর সংখ্যা বেশি।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী): এ আসনে মোট ৩ হাজার ৭৩৬ জন নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৭১৮ জন ও নারী ভোটার ১ হাজার ১৮ জন।
টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর): এ আসনে মোট ৫ হাজার ৪০ জন ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৬৮৯ জন ও নারী ভোটার ১ হাজার ৩৫১ জন।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল): এ আসনে মোট ৫ হাজার ৩৪৭ জন ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৩৫৯ জন ও নারী ভোটার ৯৮৮ জন।
টাঙ্গাইল-৪ (কালিহাতী): এ আসনে মোট ৪ হাজার ৮৭৫ জন ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৮ জন ও নারী ভোটার ৮৬৭ জন।
টাঙ্গাইল-৫ (সদর): এ আসনে মোট ৫ হাজার ২৩৯ জন ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৯৬ জন ও নারী ভোটার ১ হাজার ১৪৩ জন।
টাঙ্গাইল-৬ (দেলদুয়ার- নাগরপুর): এ আসনে মোট ৫ হাজার ৭৩২ জন ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৬৬৩ জন ও নারী ভোটার ১ হাজার ৬৯ জন।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর): এ আসনে মোট ৪ হাজার ৬০৮ জন ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৭৪৮ জন ও নারী ভোটার ৮৬০ জন।
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল): এ আসনে মোট ৫ হাজার ৫১৬ জন ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৭৫১ জন ও নারী ভোটার ৭৬৫ জন।
এ ব্যাপারে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমাদের সব কেন্দ্রগুলো প্রস্তত রাখা হয়েছে। টাঙ্গাইলের বাসিন্দা যারা বিদেশে থাকে তাদের পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও চাকরীজীবীরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেব। প্রার্থীদের প্রতি আহবানÑ সবাই যেন নির্বাচনী আচরনবিধি মেনে চলেন।
উল্লেখ্য, টাঙ্গাইলে ৮টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ১ হাজার ৬৩টি এবং মোট ভোটার ৩৩ লাখ ৩৪ হাজার ৪২৭ জন।

পড়ুন: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যুক্ত হচ্ছে আরও ৪ র‌্যাম্প, যানজট কমার সম্ভাবনা

দেখুন: জুলাই গণঅভ্যুত্থান শহীদ ও আহত পরিবারদের সাথে মতবিনিময় সভা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন