22.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ১০ দলীয় জোটের বিশাল জনসভা

সিরাজগঞ্জে ১০ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ৩টায় সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জনসভায় ডা. শফিকুর রহমান জোটভুক্ত প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক তুলে দেন। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, কেউ উসকানিমূলক বক্তব্য দিলে তার বিপরীতে কোনো প্রতিক্রিয়া দেখানো হবে না। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অশান্তি সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান এবং ধৈর্য ধরে মাঠে থাকার নির্দেশনা দেন।

জনসভায় ১০ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে আইনজীবী সমিতির আয়োজনে দোয়া মাহফিল ও মতবিনিময় সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন