ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংস্কার ও নতুন সংবিধানের পক্ষে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইনের এম্বাসাডর ভোলা-৪ (চরফ্যাশন মনপুরা উপজেলা) থেকে নির্বাচিত হয়েছেন জাতীয় যুব শক্তির এনসিপির কেন্দ্রীয় সংগঠক শাহাদাত খন্দকার মঞ্জু।
সংস্কার ও নতুন সংবিধানের প্রয়োজনীয়তা জনগণের সামনে তুলে ধরতে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে গণভোটের প্রার্থী হিসেবে তাকে মনোনীত করা হয়েছে।
এব্যাপারে শাহাদাত খন্দকার মন্জু নাগরিক টিভিকে বলেন, গণভোট কেন সময়ের দাবি এবং কেন রাষ্ট্র সংস্কারের জন্য এটি অপরিহার্য—এই বিষয়গুলো নিয়ে জনসচেতনতা তৈরি করাই আমার প্রধান লক্ষ্য। তিনি গত ১২- নভেম্বর ২০২৫ইং এনসিপির শাপলা কলি মার্কায় এই আসন থেকে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। ভোলা-৪ দলীয় সিদ্ধান্তের আলোকে ১০ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মোস্তফা কামাল কে সমর্থন জানিয়েছে।
শুক্রবার( ২৩ জানুয়ারি) নির্বাচনী কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া নির্দেশনা কেন্দ্রীয় যুব নেতা শাহাদাত খন্দকার মঞ্জু কে ভোলা -৪ চরফ্যাশন মনপুরা উপজেলা গণভোটের ক্যাম্পেইন করতে এম্বাসাডর হিসেবে ঘোষণা করা হয়। এতে স্থানীয় নেতাকর্মীরা এবং বিভিন্ন দল এবং এই আসনের জনগণ উচ্ছ্বাস প্রকাশ করেন ও স্বাগত জানান।
পড়ুন : চরফ্যাশনে আবারও ইসলামী আন্দোলনের৩ নেতা যোগ দিলেন জামায়াতে


