বিজ্ঞাপন
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় এক বাইসাইকেল চালক নিহত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার গাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুফা মালিথা শৈলকূপা উপজেলার বেড়বাড়ি গ্রামের মৃত তাইজাল মালিথার ছেলে ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মুফা বাইসাইকেলে ভাটইবাজার থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলো। পথে গাবলা এালাকায় পৌছালে পেছন দিক থেকে আসা একটি ট্র্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
পড়ুন- মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
দেখুন- সৈয়দ আবু বকর সিদ্দিক (সাজু)-এর সাথে একদিন
বিজ্ঞাপন


