২৫/০২/২০২৬, ২০:৩৪ অপরাহ্ণ
27.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ২০:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে হামলা চেষ্টায় যুবক আটক

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে জেলা প্রশাসকের ওপর হামলার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (সকাল ১০টার দিকে) বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় কক্ষের সামনে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম ইব্রাহিম। তিনি বরগুনা সদর উপজেলার বাশবুনিয়া গ্রামের বাসিন্দা এবং ইউনুস হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হামলার উদ্দেশ্যে এক যুবক জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তার কাছে একটি লোহার সরঞ্জাম ছিলো। তাকে বাধা দিতে গেলে জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার অফিস সহকারী জহিরুল ইসলাম আহত হন।

আহত জহিরুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যক্তি সকাল সাড়ে নয়টার পর থেকেই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল এবং বারবার জেলা প্রশাসকের খোঁজ নিচ্ছিল। অফিস খোলার পর হঠাৎ তিনি তাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে জেলা প্রশাসকের কক্ষে প্রবেশের চেষ্টা করেন। সন্দেহ হলে তার কোমরের দিকে হাত দিলে সেখানে একটি টিউবওয়েল খোলার রেঞ্চ পাওয়া যায়।

তিনি আরও জানান, লোহার সরঞ্জামটি জব্দ করার চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তি সেটি ছিনিয়ে নিয়ে তার ওপর আঘাত করেন। এতে তিনি আহত হন।

পরে কার্যালয়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

বরগুনা থানা পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে ইব্রাহিমকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস বলেন,“ঘটনার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন- রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ক্যাম্পের সামনে ইট-বালি ফেলার অভিযোগ ; বিএনপির অস্বীকার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন