১০/০২/২০২৬, ১০:২৪ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১০:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুরে ট্রেনের নিচে পড়ে দুই সন্তানসহ মায়ের আত্মহত্যা

গাজীপুরের পূবাইল এলাকায় একটি ট্রেনের নিচে ঝাপ দিয়ে দুই সন্তানসহ এক নারী আত্মহত্যা করেছেন।

বিজ্ঞাপন

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে পূবাইল রেলস্টেশন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রেললাইনের ওপর দিয়ে ওই নারী তার দুই সন্তানকে নিয়ে হাঁটছিলেন। এ সময় সামনে থেকে একটি ট্রেন আসতে দেখে ছেলে সন্তানটি অন্যদিকে দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ওই নারী তাকে টেনে ধরে দুই সন্তানকে সঙ্গে নিয়েই একসাথে ট্রেনের নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মা, মেয়ে ও ছেলের মৃত্যু হয়।
ঘটনার সময় পাশেই দায়িত্বে থাকা এক লাইনম্যান ট্রেন কাছে আসতে দেখে বাঁশি বাজিয়ে তাদের সতর্ক করার চেষ্টা করেন। তবে তাতে তারা সরে যাননি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। তবে নিহতদের পরিচয় এবং আত্মহত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পড়ুন- বকশীগঞ্জে ক্লাস চলাকালে হাতপাখার নির্বাচনী সমাবেশ, শব্দ দূষণে দুই স্কুলে পাঠ বন্ধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন