২১/০২/২০২৬, ১:১৮ পূর্বাহ্ণ
23 C
Dhaka
২১/০২/২০২৬, ১:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা: আসামি মিজান গ্রেপ্তার

বহুল আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি মো. মিজান এবং তার সহযোগী মো. মামুনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

গত ২৫ ও ২৬ জানুয়ারি চট্টগ্রাম মহানগরীর খুলশী এবং বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে যে, মামলার তালিকাভুক্ত পলাতক আসামি মো. মিজান খুলশী থানাধীন ইস্পাহানি মোড় এলাকায় অবস্থান করছে। এরপর র‌্যাবের একটি আভিযানিক দল গত ২৫ জানুয়ারি বিকেল ৫টা ৫৫ মিনিটে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

পরদিন ২৬ জানুয়ারি আরেক সন্দেহভাজন পলাতক আসামি মামুন বায়েজিদ বোস্তামী থানার বগুড়া নিবাস এলাকায় অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭-এর একটি দল ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে ওই এলাকায় অভিযান চালায় এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

পড়ুন: বিশ্বকাপে ফেরানো হতে পারে বাংলাদেশকে! যদি…

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন