টাঙ্গাইলের সখীপুরে গরু জবাই করে বিরিয়ানি রান্নার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া রান্না করা খাবার মাদ্রাসা ও এতিমখানায় বিতরণের নির্দেশনা দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন্নাহার শীলার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের কর্মী-সমর্থকেরা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গরি জবাই করে বিরিয়ানি রান্না করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলে রান্না করা খাবার পাওয়া যায়। পরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শামছুন্নাহার শীলা বলেন, নির্বাচনী আচরণ বিধিমালায় সভা, সমাবেশ বা উঠান বৈঠকে ভোটারদের খাবার পরিবেশন আইনত দণ্ডনীয় অপরাধ। সেই অপরাধে প্রার্থীকে জরিমানা করা হয়েছে। রান্না করা খাবারগুলো নষ্ট না করে এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
পড়ুন : টাঙ্গাইলে পোস্টাল ব্যালটে ভোট দিবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার


