১০/০২/২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতির ঘোষণা

চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অপারেশনাল কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিকদল ও সাবেক সিবিএ নেতারা।

দুই সংগঠনের এক যৌথ বিবৃতিতে জানানো হয়, আগামী ৩১ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সব অপারেশনাল কার্যক্রমে কর্মবিরতি পালন করা হবে। বিবৃতিতে স্বাক্ষর করেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিকদল নেতা ইব্রাহিম খোকন এবং চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিকদলের সাবেক সিবিএ নেতারা।

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিকদল ও সাবেক সিবিএ নেতা মো. হুমায়ুন কবীর বলেন, এনসিটি চট্টগ্রাম বন্দরের একটি কৌশলগত ও লাভজনক টার্মিনাল। এটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়া হলে বন্দরের রাজস্ব, কর্মসংস্থান ও জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে কর্মবিরতিতে যেতে হচ্ছে।

দাবি মানা না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণার কথাও বিবেচনায় রয়েছে শ্রমিক সংগঠনের নেতারা জানিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : চট্টগ্রামের বোয়ালখালীতে বিএনপি প্রার্থীর গণসংযোগে ককটেল হামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন