২৮/০২/২০২৬, ১৭:৩৫ অপরাহ্ণ
31.8 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৭:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আত্মমর্যাদার সঙ্গে বাঁচতে পারে—এমন বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

প্রত্যেক মানুষ যেন আত্মমর্যাদার সঙ্গে বাঁচতে পারে—এমন একটি বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বগুড়া শহরের একটি হোটেলে সিএসএফ গ্লোবালের আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, “আসুন, আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যেখানে প্রত্যেকটি মানুষের একটি মর্যাদা থাকবে এবং সবাই আত্মমর্যাদার সঙ্গে বেঁচে থাকতে পারবে।”

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “এই শিশুদের অনেকের মধ্যেই এমন গুণাবলি রয়েছে, যা আমাদের অনেকের মধ্যে নেই। সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় সব পর্যায় থেকে যদি আমরা তাদের পাশে দাঁড়াই, তাহলে বাংলাদেশ থেকে অনেক প্রতিভাবান মানুষ উঠে আসবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “তাদের জন্য খুব বেশি কিছু করার প্রয়োজন নেই। শুধু সামান্য সুযোগ করে দিতে হবে, যাতে তারা অন্য সবার মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে এবং নিজেদের বিকশিত করতে পারে। কারণ তারা আমাদের বাইরের কেউ নয়—তারা আমাদেরই অংশ। আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যেই হয়তো এমন কেউ না কেউ রয়েছে।”

পড়ুন: নারীরা ঘর থেকে বের হতে পারবেন, কর্মস্থলে নিরাপত্তা দেবে জামায়াত

আর /

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন