ঢাকার আশুলিয়ায় শিল্পকারখানার অপরিশোধিত বিষাক্ত বর্জ্য পানির কারণে পরিবেশ ও কৃষিজমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
বুধবার (৩০ জানুয়ারি ) বিকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের দিয়াখালী বটতলা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসীরা বলেন, দীর্ঘদিন ধরে আশপাশের একাধিক শিল্পকারখানা থেকে কোনো ধরনের শোধন ছাড়াই বিষাক্ত বর্জ্য পানি খাল ও কৃষিজমিতে ফেলা হচ্ছে। এতে ফসলি জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে।
তারা আরোও জানান, দ্রুত কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গ্রহণ না করা হলে এ অঞ্চলে মারাত্মক পরিবেশ বিপর্যয় দেখা দিতে পারে। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে দায়ী শিল্প কারখানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধন শেষে এলাকাবাসী শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।
পড়ুন: নোয়াখালীর হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১২
দেখুন: হিরো আলমকে মা*রধর: বিচারের আশা যুক্তরাষ্ট্রের, জাতিসংঘের উদ্বেগ |
ইম/


