১০/০২/২০২৬, ৬:৪০ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১০/০২/২০২৬, ৬:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঘরে ঘরে ভোট প্রার্থনা, গণসংযোগে মুখর চরপুটিমারী

জামালপুরের ইসলামপুর উপজেলায় ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনায় ঘরে ঘরে গণসংযোগ চালিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার চরপুটিমারী ইউনিয়নের টাবুর চর গ্রামে দিনব্যাপী এই গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরকার আলী মেম্বারের নেতৃত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও মতবিনিময় করেন। গণসংযোগকালে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত ছিলেন চরপুটিমারী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম ফকির মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মাসুদ, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এমদাদুল হক সর্দার, যুব নেতা মোস্তফা সর্দার, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক উকিলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গণসংযোগকালে জামালপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুকে বিজয়ী করতে প্রত্যন্ত চরাঞ্চলের সাধারণ মানুষের সমর্থন ও দোয়া কামনা করেন নেতাকর্মীরা। তারা বলেন, দেশ ও জনগণের অধিকার পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই।

স্থানীয় নেতারা আরও বলেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া প্রমাণ করে যে এই অঞ্চলে বিএনপির প্রতি জনসমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে জনগণের প্রত্যাশা বাস্তবায়িত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন : জামালপুরের বকশীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন