১৭/০২/২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৭/০২/২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বেগম খালেদা জিয়া মানব কল্যানে তার জীবন ব্যয় করেছেন: আলমগীর হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত পিরোজপুর-১ আসনের এমপি প্রার্থী ও সাবেক জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন বলেন, ছোট বেলা থেকে বেগম খালেদা জিয়া আমাকে সন্তানের মতো লালন করেছেন। আমি তার রাজনীতি করেছি। আমাকে নমিনেশন দিয়েছে বিএনপি, আমি মাকে সালাম করতে পারিনি, আপনারাতো আছেন মায়ের জন্য দোয়া করবেন। মানব কল্যানে তার জীবন তিনি ব্যয় করেছেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের সেবক হিসেবে সৎ নিষ্ঠার সাথে কাজ করতে পারি এবং চাঁদাবাজ, নৈরাজ্যের বিরুদ্ধে কাজ করতে পারি।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে পিরোজপুর শহরের ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে আলমগীর হোসেন এসব কথা বলেন।

এসময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

এতে জেলা, উপজেলা ও পৌর বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনাসহ দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করে হাফেজ মোহাম্মদ শামীম।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন