বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে শেষ হয়েছে তিন দিনব্যাপী বার্ষিক সুন্নী এস্তেমা।
শনিবার দুপুরে লক্ষ্মীপুর সাইফিয়া দরবার শরীফ প্রাঙ্গণে আয়োজিত আখেরি মোনাজাত পরিচালনা করেন নগদিনিশীন পীর মাওলানা শাহ্ মোহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দিকী।মোনাজাত চলাকালে ‘আমিন আমিন’ ধ্বনিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। এতে লক্ষ্মীপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার মুসল্লি অংশ নেন।
এর আগে বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এই তিন দিনব্যাপী বার্ষিক সুন্নী এস্তেমা। এস্তেমায় ইসলামি আদর্শ, মানবতা, ভ্রাতৃত্ববোধ ও শান্তির বার্তা তুলে ধরে বিভিন্ন ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।
পড়ুন- দুর্গাপুরে হাজংমাতা রাশি মণির ৮০তম প্রয়াণ দিবস পালিত
দেখুন- তারেক রহমানের সাক্ষাৎ এর পর যা বললেন আবু সাঈদের পরিবার


