২৭/০২/২০২৬, ০:৪৯ পূর্বাহ্ণ
21.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ০:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সিলেট-২ আসনের প্রতিটি রাস্তা হবে টেকসই ও মানসম্মত

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘বিএনপি মানেই উন্নয়ন, বিএনপি মানেই জনগণের অধিকার।

বিজ্ঞাপন

বিএনপি ক্ষমতায় গেলে শুধু কথার উন্নয়ন নয়, বাস্তব উন্নয়ন হবে। রাস্তাঘাট, স্বাস্থ্যখাত, শিক্ষাখাত, কর্মসংস্থান দেশের প্রতিটি সেক্টরে অভূতপূর্ব পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। তিনি বলেন, সিলেট-২ আসন দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানে ভাঙাচোরা রাস্তা, উন্নয়নের নামে বৈষম্য, এই চিত্র আর আমরা দেখতে চাই না। আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়ে বলছি, বিএনপি ক্ষমতায় এলে এই জনপদের প্রতিটি রাস্তা হবে টেকসই ও মানসম্মত। গ্রাম থেকে হাট-বাজার, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগবে।
বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সৎপুর উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের সমর্থনে নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ইলিয়াসপত্নী লুনা আরও বলেন, শিক্ষাখাতে নিশ্চিত করবো শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষা পরিবেশ ও কর্মসংস্থানের সুযোগ। যুবসমাজকে আর বেকার হয়ে ঘরে বসে থাকতে হবে না, তাদের হাতে তুলে দেওয়া হবে কাজ ও মর্যাদা। তিনি বলেন, ‘এম. ইলিয়াস আলী শুধু একজন নেতা নন, তিনি এই এলাকার ভালোবাসার নাম, প্রতিবাদের প্রতীক। আজ তাঁর সহধর্মিণী হিসেবে নয়, আপনাদের একজন সন্তান হিসেবে আমি আপনাদের কাছে এসেছি। আপনারা যদি ধানের শীষে ভোট দেন, তাহলে সেটা হবে অন্যায়, দুঃশাসন ও অবিচারের বিরুদ্ধে একটি শক্তিশালী জবাব। আসুন, ভয় নয়, ভোট দিন। লোভ নয়, ভোট দিন। ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার ফিরিয়ে আনি। ইনশাআল্লাহ, বিজয় আমাদের হবেই।’


দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমাননের , উপজেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ঝলক আর্চায্য ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া শিকদারের যৌথ পরিচালনায়

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাবেক সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মাফিজ খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ময়নূল হক, জেলা মহিলা দলের নেত্রী তাহসিন শারমিন তামান্না, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, আব্দুর রব, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. মাহবুব আলী জহির, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, বিএনপি নেতা জালাল উদ্দিন, আসাদুজ্জামান নুর, আব্দুল মান্নান, তানিমুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপি নেতা বেলাল মিয়া, মহিলা দলের নেত্রী অ্যাডভোকেট জোহুরা জেসমিন, সুলতানা রহমান দিনা, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক গোলজার খান,যুক্তরাজ্য বিএনপির সহ সম্পাদক তোফাজ্জুল আলম তোফায়েল,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহানুর আলী,সেবুল মিয়া, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, যুবদল নেতা তানভীর আহমদ, কয়েছ আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, ছাত্রদল নেতা বাদশা মিয়া,প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মবশির আলী, জেলা উলামা দলের আহবায়ক নূরুল হক।

বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ছোট মিয়া ইউনিয়ন বিএনপির আব্দু রুউফ মেম্বার,মধু মিয়া,আনজব আলী, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান ,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকির হোসেন।জনসভায় বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। এরআগে বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল সহকারে দলে দলে জনসভায় যোগ দেন।

এসময় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পড়ুন- সোনারগাঁয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল ও জনসংযোগ!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন