সাভারের আশুলিয়ায় ব্যানার নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে আলম পারভেজ বুলেট ও তার সহযোগীদের বিরুদ্ধে।
এঘটনায় অন্তত তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার বিকেলে আশুলিয়ার শ্রীপুরের হাসান কলোনি এলাকার বিএনপি সমর্থক কিবরিয়ার তত্বাবধানে চলা বিএনপির নির্বাচনী অফিসে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিএনপির ব্যানার নিয়ে কিবরিয়া ও আলম পারভেজ বুলেটের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বুলেট তার সহযোগীদের নিয়ে ওই নির্বাচনী অফিস ও একটি চায়ের দোকানে হামলা চালায়। এসময় তাদের বাধা দিতে গেলে সাহেদাসহ তিনজনকে বেধড়ক মারধর করে।
এঘটনায় গুরুতর আহত অবস্থায় তৌহিদ নামের একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল।
এব্যাপারে আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান, ঘটনাস্থল পুলিশের একটি টিম ঘটনা স্থলে পরিদর্শন করেছেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

