ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রশিক্ষণ চলবে সোমবার ২ ফেব্রুয়ারী পর্যন্ত। এতে ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
রোববার (১ ফেব্রুয়ারী) সকাল ১০টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাশ, জেলা নির্বাচন অফিসার মো. আবুল হোসেন, সহকারী জেলা ম্যাজিস্ট্রেট নির্মল কান্তি তালুকদার, জেলা তথ্য কর্মকর্তা আব্দুর রউফ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি এম রায়হান, আসিফ ইকবাল কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন উপস্থিত ছিলেন।
দুদিন ব্যাপী কর্মশালার প্রথম দিন রোববার প্রশিক্ষণ প্রদান করেন প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র রিসোর্স পারসন খাজা মাঈন উদ্দিন ও সাহানোয়ার সাঈদ শাহিন। কর্মশালায় ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলায় কর্মরত ৫০ জন সংবাদকর্মী অংশ নেন।
পড়ুন- কুষ্টিয়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ,মটরসাইকেল ফেলে পালালো দুর্বৃত্তরা
দেখুন- দিনাজপুর-৬ আসনে বিএনপির কার্যালয়ে জামায়াতের ‘হা/ম/লা’


