০৯/০২/২০২৬, ১৮:২৫ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৮:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এই নির্বাচন বস্তাপচা রাজনীতির কবর রচনার নির্বাচন, জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ তারিখ দেশের বাঁক পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচন ১৪শ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন। এই নির্বাচন আয়না ঘরের অবসানের নির্বাচন। এই নির্বাচন বস্তাপচা রাজনীতির কবর রচনার নির্বাচন। নির্বাচনে প্রথম ভোট হ্যাঁ এর পক্ষে দেওয়ার আহবান জানান। হ্যা জিতলে বাংলদেশ জিতবে।
তিনি বলেন, জামায়াতের বিজয় না, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চান। দুর্নীতি মুক্ত মানবিক বাংলাদেশ গড়তে তিনি দাঁড়িপাল্লায় ভোট চান। জামায়াত ক্ষমতায় গেলে ব্যাংক খালি করবে না, জনগনের টাকা জনগনের কল্যাণে ব্যয় করা হবে।

বিজ্ঞাপন

তিনি রোববার দুপুরে জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জনসভায় শফিকুর রহমান বলেন, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে৷ জামালপুরে ৫ টি আসনের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে তাদের জন্য ভোট প্রার্থনা করেন দলের আমীর।

এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াতের আমীর বলেন, আমরা শহীদের লাশ ও রক্তের সাথে বেইমানী করতে পারবো না৷

জেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন , জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, ডাকসুর জিএস এস এম ফরহাদ ও জেলা জামাতের সেক্রেটারি জেনারেল এডভোকেট আব্দুল আওয়াল।

পড়ুন- দিনাজপুরে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে পিআইবি’র দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন

দেখুন- জামায়াত সারাদেশে ৩০ টির বেশি আসন পাবে না: শাহরিন ইসলাম তুহিন 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন