১৯/০২/২০২৬, ১৪:৫১ অপরাহ্ণ
32 C
Dhaka
১৯/০২/২০২৬, ১৪:৫১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা ৫ ফেব্রুয়ারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে আসছেন। সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি।

বিজ্ঞাপন

১ ফেব্রুয়ারি রোববার দুপুরে দলটির জেলা কার্যালয়ে জামায়াত আমিরের আগমন ও জনসভার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করে জেলা জামায়াত। এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের আমির আবু জার গিফারী।

এ সময় তিনি বলেন, ‘নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদ বাস্তবায়ন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গঠন, যুবকদের কর্মসংস্থানসহ একটি বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছে। আল্লাহর সাহায্য ও জনগণের ম্যান্ডেড নিয়ে সামনে সরকার গঠন করতে চাই, ইনশাআল্লাহ।

আবু জার গিফারী আরও জানান, দেশব্যাপী নির্বাচনী জনসভা চালিয়ে যাচ্ছে জামায়াত। এরই ধারাবাহিকতায় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির আগামীর পরিকল্পনা ও স্থানীয় সমস্যা নিয়ে কথা বলবেন। জনসভায় লক্ষাধিক মানুষের জনসমাগম হবে এবং পরিকল্পনা মাফিক সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান জেলা জামায়াতের আমির।

সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘জামায়াত আমির এরআগেও চাঁপাইনবাবগঞ্জ সফরে এসে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে এসেছিলেন। তবে এবার তিনি নির্বাচনী জনসভায় যোগ দেবেন। প্রার্থীদের পক্ষ থেকে বিভিন্ন আসন থেকে পৃথকভাবে ইশতেহার ঘোষণা করা হলেও জামায়াত আমির স্থানীয় ও আঞ্চলিক নানা সমস্যা নিয়ে কথা বলবেন। এ ছাড়াও বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রুতি দেবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও রাজশাহী মহানগর জামায়াত আমির ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান, রাজশাহী জোনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল আলমসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পড়ুন- মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা আমার মূল লক্ষ্য- নীলফামারী -৪ আসনের এমপি প্রার্থী সিদ্দিকুল আলম

দেখুন- গণভোট কি জানেন না দৌলতদিয়ার বাসিন্দারা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন