26.3 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ধানের শীষ জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক: হারুনুর রশিদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে (সদর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী মোঃ হারুনুর রশীদ বলেছেন, ধানের শীষ জনগনের আস্থা ও ভালবাসা এবং উন্নয়নের প্রতীক। মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করাই হচ্ছে মূল লক্ষ্য।

শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ চরাঞ্চলের সামগ্রিক উন্নয়নে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকারের নির্ভরযোগ্য প্রতীক। জনগণের সুখ-দুঃখই আমাদের দলের মূল পাথেয়। আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, তাদের সমস্যা সমাধানেই আমাদের রাজনীতি। আমরা যে অঙ্গীকার নিয়ে জনগণের কাছে এসেছি, তা বাস্তবায়নে দলের সব (৩-এর পাতায় দেখুন) নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আমরা সবাই ধানের শীষের লোক, ঐক্যের কোনো বিকল্প নেই। হারুনুর রশিদ বলেন, ধানের শীষ মানে উন্নয়ন, ধানের শীষ মানে শান্তি। ধানের শীষ মানুষের ভাগ্যের প্রতীক।

রোববার (১লা জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রত্যন্ত চর নারায়নপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন।

তিনি বলেন, তিনি আরও বলেন, বেকারত্বের দুঃসহ যন্ত্রণা ভোগ করছে তরুণ-তরুণীরা, বিএনপি ক্ষমতায় এলে তাদের জন্য কার্যকর কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া নারায়নপুরের ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে এবং চরাঞ্চলের সাথে জেলা শহরের যোগাযোগ ব্যবস্থা সহজতর করার জন্য উদ্যোগ নেয়া হবে। চরাঞ্চলের মানুষ পিছিয়ে থাকবে না।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শরিয়তুল্লাহ লাহুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামসহ অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা ৫ ফেব্রুয়ারি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন