১৬/০২/২০২৬, ২৩:০৪ অপরাহ্ণ
23 C
Dhaka
১৬/০২/২০২৬, ২৩:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নিজ এলাকায় নির্বাচনী জনসভা করলেন পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী

পিরোজপুর -১ আসনের ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন তার নিজ এলাকায় নির্বাচনী জনসমাবেশ করেছেন।

আজ রবিবার বিকেল ৪.০০ টায় নিজ জন্মভূমি পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পাবলিক প্রসিকিউটর এডভোকেট আবুল কালাম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসির সহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় ধানের শীষের প্রার্থী আলমগীর হোসেন বলেন, আমি এই এলাকার সন্তান ও আমি একজন শিক্ষক। আমার বাবা হাজী আব্দুস সোবহান এই কলেজ প্রতিষ্ঠা করেছে। তিনি এই এলাকার মানুষের সারাজীবন সেবা করে আসছে। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, আমি এসেছি আপনাদের দোয়া নিতে।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে জনতার মুখোমুখি অনুষ্ঠানে একই মঞ্চে জামায়াত ও বিএনপি’র প্রার্থী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন