25.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ২১:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সংস্কারের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়তে চায় বিএনপি: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির জন্মই হয়েছে সংস্কারের জন্য এবং সংস্কারের মাধ্যমেই দলকে ও দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চায় বিএনপি।

রবিবার সন্ধ্যায় হিলিতে আয়োজিত এক নির্বাচনি প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কেউ কেউ ৫ই আগস্টের পর সংস্কারের কথা বলছেন, কিন্তু বিএনপি ২২ এর ডিসেম্বর এবং ২৩ এর জুলাই থেকেই সংস্কারের রূপরেখা দিয়ে আসছে।

শহীদ জিয়া এবং খালেদা জিয়া সংস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার পথ দেখিয়ে গেছেন। বিএনপি সংস্কারকে ধারণ করে। বিএনপি পশ্চাৎপদতায় বিশ্বাস করে না বরং মানুষের ভবিষ্যৎ উন্নয়নে বিশ্বাসী। বিএনপির নেতা তারেক রহমান শিখিয়েছেন—ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। বিএনপির নেতাকর্মীরা নিজের ক্ষুদ্র স্বার্থে কাজ করে না, বরং জনগণের আশা-আকাঙ্ক্ষাকে লালন করে। তিনি আরও উল্লেখ করেন, আগামী দিনে গণভোটে ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোট থাকবে এবং বিএনপি সংস্কারের পক্ষে বলেই জনগণকে ‘হ্যাঁ’ ভোটে সমর্থন দেওয়ার অনুরোধ জানান। ইতিহাস বানানো বা তৈরি করা যায় না, ইতিহাস সৃষ্টি হয়। যারা ষড়যন্ত্র করে গণতন্ত্রকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে, গণতন্ত্রকামী মানুষ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

নির্বাচনি এই প্রচারণা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফেরদৌস রহমান,( সভাপতি, হাকিমপুর উপজেলা বিএনপি),শাখাওয়াত হোসেন শিল্পী, (সাধারণ সম্পাদক, হাকিমপুর উপজেলা বিএনপি)।

এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় অংশগ্রহণ করেন। আগামী নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন : হিলিতে গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন