প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুই মামলায় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার তিন সন্তান—টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা হক সিদ্দিক রূপন্তীসহ মোট ২২ জনের রায় ঘোষণা করেছে আদালত। এতে শেখ হাসিনার ১০ বছরের সাজা ও টিউলিপের দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এই দুই মামলার রায় ঘোষণা করেন।
এছাড়াও রায়ে টিউলিপ সিদ্দিককে ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। পাশাপাশি রায়ে শেখ হাসিনার বোন শেখ রেহানার ২ সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে ৭ বছরের করাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সেই সঙ্গে তাদের প্লট বরাদ্দ বাতিল করা হয়েছে।
অন্যদিকে রায়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য খুরশিদ আলমকে ১ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে রাজউক ও গণপূর্ণ মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তাকে ৫ বছর করে কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।
এর আগে গত ১৮ জানুয়ারি ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রবিউল আলম রায়ের জন্য সোমবারের দিন ধার্য করেন।
পড়ুন: ফের হানা দিতে পারে শৈত্যপ্রবাহ
আর/


