০৯/০২/২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুড়িগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গবাদি পশুসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব-উল হক বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

জব্দ মালামালের মধ্যে ভারতীয় মহিষ ও গরু, বিভিন্ন প্রকার মাদকদ্রব্য, কসমেটিকস, ফলমূল, কম্বল, বাইসাইকেল, ফুচকা, পিয়াজসহ অন্যান্য নিষিদ্ধ ও অবৈধ পণ্যসামগ্রী রয়েছে।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল হক জানান, দেশের সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জাতীয় অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও যে কোনো প্রকার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিজিবির এ ধরনের কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন- রাজৈরে ট্রাক উল্টে দুই মৌচাষির মৃত্যু, আহত ১

দেখুন- আমরা ঋণখেলাপিদের জীবনকে জাহান্নাম বানাতে এসেছি’ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন