২৭/০২/২০২৬, ৬:০৪ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২৭/০২/২০২৬, ৬:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেয়া সম্ভব নয়: তারেক রহমান

নারীদের পিছিয়ে রেখে কখনোই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারীকে বাদ দিয়ে উন্নয়নের চিন্তা অবাস্তব।

বিজ্ঞাপন

সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের একটি বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতা কীভাবে প্রকাশ্যে মিথ্যার আশ্রয় নিতে পারেন। আইডি হ্যাক হওয়ার অজুহাত দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। যারা মিথ্যা বলে প্রতারণা করে, তারা কখনো জনগণের কল্যাণ করতে পারে না।

তিনি বলেন, খুলনার শিল্পকারখানাগুলো লুটেরা সরকার ধ্বংস করে দিয়েছে। এক সময়ের শিল্পনগরী খুলনা আজ রুগ্ন। বিএনপি জনগণের সেবা করার সুযোগ পেলে এই শিল্পাঞ্চলকে আবারও বিকশিত করা হবে ইনশাআল্লাহ।

ভোট গণনা নিয়ে শঙ্কা ছড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলছে ভোট গণনায় অনেক সময় লাগবে। এটি একটি নতুন ষড়যন্ত্রের ইঙ্গিত। জনগণকে এসব অপচেষ্টা সম্পর্কে সচেতন থাকতে হবে।

পড়ুন- গণফেলের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন

দেখুন- ‘নিজেদের স্বার্থসিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা তুলে ধরছে’ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন