০৯/০২/২০২৬, ১৪:১৬ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৪:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালী-০১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীর সংবাদ সম্মেলন

পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে গণঅধিকার পরিষদ এর প্রার্থী মোঃ শহিদুল ইসলাম ফাহিম এর একাত্মতা প্রকাশে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

বিজ্ঞাপন

সোমবার (০২ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী এর বাসভবনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম ফাহিম বেলন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দীর্ঘ আন্দোলনে বিএনপি এবং গণ অধিকার পরিষদ রাজপথের অবিচ্ছেদ্য সহযাত্রী। দীর্ঘদিনের এই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এবং পটুয়াখালীর মানুষের জন্য একটি সুন্দর আগামীর প্রত্যাশায় পটুয়াখালী-০১ আসনে এক অনন্য রাজনৈতিক সমঝোতা ও ঐক্যের সৃষ্টি হয়েছে। পটুয়াখালী-০৩ আসনে ভিপি নুরুল হক নুরকে বিএনপির পক্ষ থেকে যে সর্বাত্মক সহযোগিতা ও সাংগঠনিক সমর্থন প্রদান করা হচ্ছে, সেই পারস্পরিক শ্রদ্ধা ও দীর্ঘ বন্ধুত্বের প্রতিদান হিসেবে পটুয়াখালী-০১ আসনেও এখন থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে উভয় দল।


পটুয়াখালী-০৩ আসনে বিএনপি যেমন আন্তরিকতার সাথে গণ অধিকার পরিষদকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে, ঠিক তেমনি পটুয়াখালী-০১ আসনেও আলতাফ হোসেন চৌধুরীর বিজয় নিশ্চিত করতে মোঃ শহিদুল ইসলাম ফাহিম তাঁর সকল সাংগঠনিক শক্তি ও সমর্থকদের নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করবেন। বিগত দিনের একপক্ষীয় শাসনের অবসান ঘটিয়ে একটি অংশগ্রহণমূলক ও উন্নত পটুয়াখালী গড়ার লক্ষে এই ঐক্য আজ সময়ের দাবি।


এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী, এয়ার ভাইস মার্শাল (অব:) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র নেতা পটুয়াখালী-১ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়ক মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্না মিয়া, বিএন  জেলা গনঅধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম লিটু,  সাধারন সম্পাদক মোঃ শাহআলম সহ বিএনপি ও গনঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং পটুয়াখালী জেলা শহরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুন- হাতিয়ায় মাস্টারকে প্রাণনাশের হুমকি, ফেরি চলাচল বন্ধের পর চালু

দেখুন- চট্টগ্রামের সীতাকুণ্ডে ও বন্দর স্কুলে জামায়াতের নির্বাচনী সমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন