ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধানের ধানের শীষের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে জেলা স্টেডিয়াম থেকে গণমিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি চত্বর হয়ে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে গিয়ে শেষ হয়।
এ মিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে বলে দেখা গেছে। গণমিছিল অংশ নেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটার। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
গণমিছিল অংশ নেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, সদর উপজেলা বিএনপির সভাপতি হেনা কবীর, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, জয়পুরহাট পৌর বিএনপির সভাপতি আমিনুর রহমান বুকুল, সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রধান, জেলা শ্রমিকদলের সভাপতি শফিকুল ইসলাম শফি, জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি রুলি চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, গোলাম রাব্বানী রাব্বি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
পড়ুন- নিহত রেজাউলের হত্যা কারীদের আগাম জামিনে, নিহত পরিবারের সংবাদ সম্মেলন
দেখুন-শেরপুরে জামায়াত নেতা হ/ত্যা মামলায় প্রধান আসামিসহ ৪০ জনের আগাম জামিন


