বিজ্ঞাপন

নতুন শিক্ষা আইনের খসড়া প্রকাশ, মতামত দেওয়া যাবে ই-মেইলে

বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নতুন শিক্ষা আইন প্রণয়ন করছে অন্তর্বর্তী সরকার। এ আইনের খসড়া প্রকাশ করা হয়েছে। খসড়ার ওপর আগামী ৭ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত মতামত দেওয়া যাবে। আগ্রহীরা ই-মেইলে মতামত জানাতে পারবেন।

বিজ্ঞাপন

সোমবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ খসড়া প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ খসড়া পাওয়া যাবে। খসড়ার ওপর মতামত পাঠাতে হবে opinion_edu_act@moedu.gov.bd ই-মেইলে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, নিরক্ষরতা দূরীকরণ, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রসার; সবার জন্য মানসম্পন্ন শিক্ষার সুযোগ অবারিত; বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জীবনব্যাপী ও সর্বজনীন করা এবং শিক্ষক ও শিক্ষার্থীর অধিকার ও কল্যাণ নিশ্চিত করিয়া আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচলিত আইনের বিধানগুলো অধিকতর সংহত ও কার্যকর করার উদ্দেশ্যে পরিপূরক বা সম্পূরক বিধান প্রণয়নকল্পে এ আইন করা হচ্ছে।

খসড়া আইনের প্রথমে বলা হয়েছে, যেহেতু মানসম্পন্ন শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জীবনব্যাপী এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রয়োজন এবং শিক্ষা সম্পর্কিত প্রচলিত আইনের বিধানগুলোকে অধিকতর সমন্বিত ও কার্যকর করার উদ্দেশ্যে পরিপূরক বা সম্পূরক বিধান প্রয়োজন, তাই এ আইন প্রণয়ন করা হলো।

পড়ুন: ভূমিকম্পে কাঁপল দেশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন