১০/০২/২০২৬, ১৩:৫৮ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৩:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপি সকল সম্প্রদায়ের সম্প্রীতিতে বিশ্বাসী : ডা. এ জেড এম জাহিদ

দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতাীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গণসংযোগ ও পথসভা করেছেন।

বিজ্ঞাপন

বুধবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তিনি ঘোড়াঘাট উপজেলার কালুপুকুর, খোদাতপুর, দিঘীপাড়া, চেংগ্রাম ও নন্দনপুর এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

ঘোড়াঘাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চেংগ্রাম এলাকায় অনুষ্ঠিত পথসভায় ডা. জাহিদ হোসেন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমাকে জনসেবার সুযোগ দিন। আমি আপনাদের পাশে থেকে এলাকার রাস্তাঘাট উন্নয়ন, মসজিদ ও মন্দির সংস্কারসহ সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিলেমিশে বসবাসে বিশ্বাস করে। আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী এবং জনগণের অধিকার ও মর্যাদা রক্ষাই আমাদের মূল লক্ষ্য।

গণসংযোগ ও পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পড়ুন- জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে: আবদুল আউয়াল মিন্টু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন