নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
৪ ফেব্রুয়ারী বুধবার দিনব্যাপী উপজেলার ভুলতা পারাগাও ঈদগাহ মাঠে আয়োজিত ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন আকন্দ, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ উপজেলা প্রাইভেট হাসপাতালের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা বিএনপির সহ সভাপতি আনোয়ার সাদাত সায়েম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শিপলু ভুঁইয়া, স্বেচ্ছাসেবকদল নেতা দেওয়ান সালাহউদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচীব মাসুম বিল্লাহ, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাত আলীসহ নেতাকর্মীরা।
এ সময় ভুলতা ইউনিয়নের প্রায় ৫ হাজার রোগী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ঔষধ প্রদান করা হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

