১২/০২/২০২৬, ৪:২২ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১২/০২/২০২৬, ৪:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে দুই অস্ত্র কারবারি আটক, বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- লক্ষ্মীপুর সদরের দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে মো. ইমরান (২৩) এবং আলেয়াপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে মো. সজিব (২৪)।
বুধবার দিবাগত রাত ১ টার দিকে চন্দ্রগঞ্জ-নোয়াখালী সিমান্তবর্তী এলাকার আলেয়াপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ৪টি খালি কার্তুজ, ৪টি এলজি, ২৬ রাউন্ড শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, ২টি ককটেল, ১টি দেশীয় অস্ত্র ও একটি বিপি উদ্ধার করা হয়।
রাতেই প্রেসব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন ক্যাপ্টেন আরমান হাবিব অপু। তিনি জানান, আটক ইমরান হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের টহল দল অংশ নেয়। তিনি ছাড়াও অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট আবিদ করিম শাহরিয়ার।

বিজ্ঞাপন

পড়ুন:মুন্সিগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত, সড়ক অবরোধ

দেখুন:‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালালেই ৫ বছরের কারাদণ্ড 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন