আশুলিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডলসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশে হস্তান্তর করেছে যৌথ বাহিনী।
দুপুরে আশুলিয়া থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর ৫ দিনের রিমান্ড চেয়ে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠায় পুলিশ।
এর আগে ভোর রাতে আশুলিয়ায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃত তিন সন্ত্রাসী হলো যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডল, তার ক্যাডার স্বপন ও ফায়জুল।এসময় তাদের কাছ থেকে ১২টি ককটেল সদৃশ্য বস্তু, হাসুয়া, চাপাতি, তলোয়ার সদৃশ্য অস্ত্র, চাকু, দা, লোহার কাছা ও ১৯টি কাঠের লাঠিসহ বিপুল পরিমাণ দেশীয় মারাত্মক অস্ত্র জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে চাঁদাবাজি সহ অসখ্য অপরাধ মুলক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে যৌথ বাহিনী।
পড়ুন:অসুস্থ যুবদল নেতার পাশে প্রবাসী বিএনপি নেতা
দেখুন:‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালালেই ৫ বছরের কারাদণ্ড
ইম/


